1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

মধুখালীতে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৫৫৭ Time View
132

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শুক্রবার সন্ধায় ফরিদপুর র‌্যাব-৮ উপজেলার নওপড়া কুড়ানিয়ার চর এরাকায় অভিযান পরিচালনা করে ১৯৮পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর চিনিকলের শ্রমিক চাঞ্চল্যকর শাহ্ রাজন হত্যা মামলার আসামী আরমান শেখকে মাদকসহ আটক করেছে। আরমান একজন মাদক ব্যবসায়ী। সে উপজেলার নওযাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামের রাজু শেখের ছেলে মো. আরমান শেখ (৩২)।
র‌্যাব-৮ সুত্র জানান, র‌্যাবের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মো. আবুল বাশার এর নেতৃত্বে ২১ জানুয়ারি সন্ধায় মধুখালী থানাধীন কুড়ানীয়ারচর গ্রামস্থ নওয়াপাড়া বাজারে আশিকুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মো. আরমান শেখকে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
উদ্ধারকৃত মালামালসহ শুক্রবার রাতে আটক আরমানকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ আরমান শেখ ২০১৪ সালের ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামী। সে জামিনে আছে। দীর্ঘদিন যাবৎ সে জেলে থেকে জামিনে এসে মাদক ব্যবসায় সক্রিয় হয়। রাজন হত্যা মামলাটি এখন স্বাক্ষী চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category