1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

ভোটে জেতার পরও কৃষকদের সাথে পেঁয়াজ লাগাতে ব্যস্ত বিজয়ী চেয়ারম্যান 

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৫৫০ Time View
130
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া তরুণ চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা।
ভোটে জেতার পরও ভোটারদের কাছে ঘুরছেন। ইউনিয়নের পথে-ঘাটে, হাট-বাজারে,ছোট-বড় সব অনুষ্ঠানে প্রতিদিনই তিনি বিজয়ী শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দুপুরে দাদপুর মাঠে- খেতে কর্মরত কৃষকদের সাথে বিজয়ী শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে নিজেই কৃষক বনে যান। কৌতুকভড়ে কৃষকদের সঙ্গে পেঁয়াজ লাগানোর প্রতিযোগিতায় নামেন তিনি। এটা অনেকের চোখে লোক দেখানো বা কৃত্রিম মনে হলেও সেটাইবা এখন করে কয়জনে। মানুষের রক্তে-মাংসে মিশে যাওয়ার কৌশল  জানাটাওতো বিদগ্ধতা, দূরদর্শিতার পরিচায়ক বৈকি? এ দৃশ্য তাৎক্ষণিক আনন্দ,চিত্তরস সঞ্চার করে উপস্থিত সকলের মধ্যে।
ইউনিয়নের বাসিন্দা কৃষক মো. সেলিম মাতুব্বর, তফেছ মাতুব্বরসহ একাধিক ব্যক্তি বলেন, সত্যিই মোশারফ ভাই ভালো মানুষ, সুন্দর ও সাদা মনের মানুষ।রাস্তা-ঘাটে দেখা হলেই সহাস্য বদনে কুশল বিনিময়,অফিসে গেলে চা-বিস্কুটের চাপাচাপি, প্রয়োজনে ফোন করলে নিঃসংকোচ, নির্ভাবনায় সহযোগীতার আশ্বাস আরো কত বিচিত্র সারল্য তার মধ্যে।এই গুণশৈলী অত্যুজ্জ্বল,অসাধারণ কিছু নাহলেও ব্যাতিক্রমতো বটেই!
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগদি শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম, কোন্দারদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃসুজন মুন্সি,দাদপুর ইউনিয়নের যুবলীগ নেতা আলীনেওয়াজ (নিউটন),মোঃ শামীম উসমান প্রমুখ।
জানা গেছে,৪র্থ ধাপের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাদপুরপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বাঘা বাঘা প্রার্থীদের টপকে বিজয়ী হয়েছেন দ্বিতীয় বারের মতো মো. মোশাররফ হোসেন। তিনি বিজয়ী হওয়ার পর থেকে ইউনিয়নের প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামের ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সাক্ষাত করছেন এবং সকলের কাছে দোয়া চাচ্ছেন। বিজয়ী শুভেচ্ছা বিনিময় করছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন বলেন, আমি গত ৫ বছর যাবৎ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করেছি। বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি। এ বছর নির্বাচনে ইউনিয়নের মানুষ দল মত নির্বিশেষে আমাকে ভালোবেসে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি যতদিন বেঁচে থাকবো ইউনিয়ন বাসির খেতমত করে যাবো। তিনি আরও বলেন, আমি ভোটের সময় মানুষের কাছে যতোটা গিয়েছি এখন থেকে তারচেয়ে বেশী যাবো। নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন থেকে আমার সে যাত্রা শুরু হয়েছে আজীবন এ গতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category