বোয়ালমারীতে ৩০ বছর পর দুই চেয়ারম্যান পরিবারের বিরোধ অবশন ঘটিয়ে ১০ গ্রামে শান্তি সভা অনুষ্ঠিত
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
৫৪৪
Time View
বোয়ালমারীতে ৩০ বছর পর দুই চেয়ারম্যান পরিবারের বিরোধ অবশন ঘটিয়ে ১০ গ্রামে শান্তি সভা অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০ গ্রামে শান্তিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে তেলজুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তিসভা অনুষ্ঠিত হয়। শান্তিসভায় তেলজুড়ী, রায়বর, দৈবকনন্দনপুর, নিধিপুর, দুর্গাপুর, বাজিতপুরসহ ১০ গ্রামের নেতা মাতুব্বরসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী থানার ওসি তদন্ত মো. সালাউদ্দন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীরমুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এসআই মো. হাফিজুর রহমান, সাবেক মেম্বর আব্দুর রহমান, সাবেক মেম্বর ফরহাদ সিকদার,...
131
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০ গ্রামে শান্তিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে তেলজুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তিসভা অনুষ্ঠিত হয়। শান্তিসভায় তেলজুড়ী, রায়বর, দৈবকনন্দনপুর, নিধিপুর, দুর্গাপুর, বাজিতপুরসহ ১০ গ্রামের নেতা মাতুব্বরসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সদস্য ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী থানার ওসি তদন্ত মো. সালাউদ্দন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীরমুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এসআই মো. হাফিজুর রহমান, সাবেক মেম্বর আব্দুর রহমান,
আবুল কালাম আজাদ ও রইসুল ইসলাম পলাশ বলেন, আমাদের গত ৩০ বছর ধরে দুই পরিবারের মধ্যে চরম বিরোধ চলে আসছে। আমরা সব বিরোধকে অবশন ঘটিয়ে দুই পরিবার এক হয়ে আপনাদের সাথে নিয়ে পথ চলবো।
আজ থেকে ১০ গ্রামে আর কোন কাইজা, মামলা থাকবে না। যত মামলা আছে তা তুলে ফেলবেন। ১০ গ্রামের মানুষ মামলা হামলা ছাড়া শান্তিতে বসবাস করবে এবং সবাই মিলে মিশে চলবে।