1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ২১৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ৩ কোটি ৬৯ লাখ টাকা ঋণ বিতরণ

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৫২০ Time View
136

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) এর কোভিড-১৯ প্রনোদনা ঋণ বিতরণ। কোভিড-১৯ পরিস্থিতি ও ক্ষতিগ্রস্থ্ অর্থনীতি পূনরুদ্ধারের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন এবং কুঠির, ক্ষুদ্র ও মাঝারী শিল্পকে লক্ষ্য করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অনুকুলে প্রনোদনা স্বরুপ প্রদত্ত ৩শ’ কোটি টাকা। তারই ধারাবাহিকতায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব জনিত সমস্যা মোকাবেলা ও পরবর্তী গ্রামীন অর্থনীতি সচল রাখার লক্ষ্যে করোনা জনিত বিধি নিষেধ চলাকালীন সময়ে কোভিড-১৯ প্রনোদনা ঋণ কার্যক্রমকে জরুরী পরিসেবা হিসেবে বিবেচনা করে বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ১৭.০১.২০২২ তারিখে (সোমবার) করোনায় ক্ষতিগ্রস্থ্য ২১৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সেবামূল্যে মোট ৩ কোটি ৬৯ লক্ষ টাকা কোভিড-১৯ প্রনোদনা ২০২১/২২ অর্থ বছরে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঋণ বিতরণ করেন বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌমেন্দ্র নাথ রায়, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পিইপি) মো. আসাদুজ্জামান মিয়া, সেলিনা বেগম প্রমুখ। বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) ভূক্ত প্রথমে ৭ জনের মধ্যে ১০ লক্ষ টাকা বিতরণ করায়। পরে ২১১ জন পল্লী উদ্যোক্তা সদস্যদের মাঝে স্বল্প সেবামূল্যে পর্যায়ক্রমে ৩৬৯.০০ লক্ষ টাকা কোভিড-১৯ প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category