বোয়ালমারীতে বালু-মাটি খেকোদের সাড়ে চার লাখ টাকা জরিমানা,দুই জনের কারাদণ্ড
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
৪৯১
Time View
বোয়ালমারীতে বালু-মাটি খেকোদের সাড়ে চার লাখ টাকা জরিমানা,দুই জনের কারাদণ্ড
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বেকু দিয়ে বালু-মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সাড়ে চার লাখ টাকা জরিমানা ও দুই জনকে কারাদণ্ড প্রদান করেছেন। শনিবার(১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের শরীফ বাড়ির কাছে কুমার নদের পাড়ে ধুলজোড়া গ্রামের জনৈক মোঃ মিজান শরীফ সরকারী বিধান ভঙ্গ করে ভেকু দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম শনিবার বিকেলে অভিযান চালিয়ে এতে মূল উত্তোলনকারী মোঃ মিজান শরীফকে...
131
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বেকু দিয়ে বালু-মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সাড়ে চার লাখ টাকা জরিমানা ও দুই জনকে কারাদণ্ড প্রদান করেছেন।
শনিবার(১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের শরীফ বাড়ির কাছে কুমার নদের পাড়ে ধুলজোড়া গ্রামের জনৈক মোঃ মিজান শরীফ সরকারী বিধান ভঙ্গ করে ভেকু দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম শনিবার বিকেলে অভিযান চালিয়ে এতে মূল উত্তোলনকারী মোঃ মিজান শরীফকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড (উভয়দণ্ড)দেন। এছাড়া একাজে সহযোগিতা ভেকু/এক্সকেভেটর দিয়ে মাটি তোলা এবং গাড়ি দিয়ে মাটি পরিবহন করার কারণে
উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের টুটুল ফকিরকে ৫০ হাজার টাকা,পরমেশ্বরদী গ্রামের মোঃ মতি মোল্যা ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফরিদপুর সদর উপজেলার কোতয়ালি থানার মো. সাকিব মাতুব্বরকে ৫০ হাজার টাকা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারা দন্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, প্রশাসন সর্বদাই অবৈধ বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে তৎপর। এই ধরণের অভিযান কার্যক্রম চলমান থাকবে। সকলকে সংশ্লিষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তা মেনে চলার জন্য অনুরোধ করা হলো; ব্যত্যয়ে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।