বোয়ালমারীতে পল্লী বিদ্যুতের লোকজনকে মারপিট মামলা গ্রেপ্তার ৭
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
রবিবার, ২ জানুয়ারী, ২০২২
৪৮৬
Time View
বোয়ালমারীতে পল্লী বিদ্যুতের লোকজনকে মারপিট মামলা গ্রেপ্তার ৭
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংঘবদ্ধ জনতা পল্লী বিদ্যুতের লোকজনের উপর চড়াও হয়ে মারপিট করে সরকারি কাজে বাধা প্রদান করে। এ ঘটনায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনের এজিএম মো. ফাহিম হোসেন ইভান স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভূক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে। শনিবার রাতে মারপিটের এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে দশটার দিকে জালিয়াডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার চাঁদ ফকিরের বাড়ির পাশে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়া ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।...
127
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংঘবদ্ধ জনতা পল্লী বিদ্যুতের লোকজনের উপর চড়াও হয়ে মারপিট করে সরকারি কাজে বাধা প্রদান করে। এ ঘটনায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনের এজিএম মো. ফাহিম হোসেন ইভান স্থানীয় থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভূক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে। শনিবার রাতে মারপিটের এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে দশটার দিকে জালিয়াডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার চাঁদ ফকিরের বাড়ির পাশে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়া ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। ব্যাডমিন্টন খেলতে থাকা লোকজন সংঘবদ্ধ হয়ে পল্লী বিদ্যুতের লোকজনের উপর হামলা করে মারপিট করে এবং সরকারি কাজে বাধা দেয়। ওই রাতেই এজিএম ফাহিম হোসেন বাদি হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোডসহ ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩২(১) ধারায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহাভূক্ত আসামি মারুফ মোল্যা, রানা মোল্যা, ওবায়দুর মোল্যা, মো. মোমিন হাওলাদার, ইমরান মোল্যা, আলী আজম মোল্যা ও জসীম মোল্যাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে চালান করেছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং পল্লী বিদ্যুতের লোকজনের উপর হামলা ঘটনায় মামলা হলে পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আদালতে চালান করে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।