বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছেড়া নোট পাল্টাতে দিয়ে গ্রাহকের এক লাখ টাকা নিয়ে পালানোর ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। গ্রাহক রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেছেন। সোমবার রাতে ৪০৬, ৪২০ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলা নং ১৪, তাং ২৪.০১.২২। উল্লেখ্য, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ একাউন্ট থেকে গত রোববার (২৩.০১.২২) দুপুরে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার পর ক্যাশ কাউন্টারের সামনে তাঁর পাশে থাকা একজন অপরিচিত লোক টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট...
129
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছেড়া নোট পাল্টাতে দিয়ে গ্রাহকের এক লাখ টাকা নিয়ে পালানোর ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। গ্রাহক রাশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেছেন। সোমবার রাতে ৪০৬, ৪২০ ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলা নং ১৪, তাং ২৪.০১.২২। উল্লেখ্য, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ একাউন্ট থেকে গত রোববার (২৩.০১.২২) দুপুরে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার পর ক্যাশ কাউন্টারের সামনে তাঁর পাশে থাকা একজন অপরিচিত লোক টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলে। ওই গ্রাহক নোট পরিবর্তন করে এসে দেখে সেই অপরিচিত লোক আর নেই। প্রতারক এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এ সময় প্রতারক একটি বাটন ফোন ফেলে যায়। অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ বলেন, একজন গ্রাহক টাকা তুলে অপরিচিত অপর এক লোক দিয়ে টাকা গুনাচ্ছিল। পরে গ্রাহককে বোকা বানিয়ে ওই লোক টাকা নিয়ে পালিয়ে গেছে। পরে গ্রাহক থানায় মামলা করেছেন। থানা পুলিশ ব্যাংকে এসে সবকিছু পরিদর্শন করেছেন। সিসি টিভির ফুটেজ দেখেছেন। এখন বিষয়টি থানা পুলিশ দেখভাল করছে।বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, ব্যাংক থেকে গ্রাহকের টাকা খোয়া যাওয়ার ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করবে।