1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

৪র্থ ধাপের ইউপি নির্বাচন বোয়ালমারীতে নির্বাচনী আচারন বিধি ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৪ Time View
136
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারদের আয়োজনে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে আসন্ন ইউনিয়ন নির্বাচনে নির্বাচনী আচারন বিধি ও আইন শৃংখলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্কা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম সেবা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শেখর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার মো.আবুল কালাম আজাদ, রুপাপাত ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. হেমায়েত হোসেন মোল্যা, ময়না ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী পলাশ বিশ্বাস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা। তফসিল অনুযায়ী এই উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর ১০ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category