1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

রংপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা 

পাভেজ উজ্জ্বল
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫২৩ Time View
131

রংপুর ব্যুরো

খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ হারভেষ্টপ্লাস এর সহায়তায় কমার্শিয়ালাইজেশন অব বায়োফরটিফাইড ক্রপস (সিবিসি) প্রজেক্ট বাস্তবায়নে রংপুর বিভাগের বাস্তবায়নাধীন এই প্রকল্প জিংক ধান বীজ সহজ প্রাপ্য ও সহজলভ্য করার লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

এরই অংশ হিসেবে রোববার (৫ই ডিসেম্বর) সকালে রংপুর জেলার আরডিআরএস ট্রেনিং সেন্টারে জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), উপপরিচালক (বীজ বিপণন) মো: আসাদুজ্জামান খান উপস্থিত হয়ে সভার উদ্বোধন করেন এবং সভাপতিত্ত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর সিনিয়র কোঅর্ডিনেটর (কৃষি ও পরিবেশ) মো: মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর এর অতিরিক্ত উপপরিচালক মো: শামিমুর রহমান; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউিট (ব্রি), রংপুর এর ড. মো: মাসুদ রানা; হারভেস্টপ্লাস সিবিসি প্রকল্পের প্রোগ্রাম হেড রবীন্দ্র হারভেস্টপ্লাস সিবিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আবু হানিফা ও প্রজেক্ট অফিসার রহুল কুদ্দুস এবং ও আরডিআরএস বাংলাদেশ এরকৃষি অফিসার মো: ফজলুল করিম ও শাহিনুর ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন হারভেস্টপ্লাস সিবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার রহুল কুদ্দুস। বক্তরা বলেন, জিংক ধানের বীজ সম্প্রসারণের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞানীদের অবদান জিংক ধান বীজ সম্প্রসারণ খুচরা বিক্রেতাদের ভূমিকা পালন করতে হবে। বীজ কোম্পানী প্রতিনিধি ও রিটেইলার বলেন, তাদের নিকট পায় ১২৮ মেট্রিক টন জিংক ধান বীজ বোরো মৌসুমে বাজারজাত করা হবে চলতি মৌসুমে। উক্ত সভায় বীজ কোম্পানীর প্রতিনিধি, বীজ খুচরা বিক্রেতা/রিটেইলার, লোকাল বীজ উদ্যোক্তা, কৃষক দলনেতা সহ ৩০ জন অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category