1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বোয়ালমারী ইউপি নির্বাচন প্রার্থীরা প্রতিক পেয়েই প্রচার প্রচারনায় ব্যস্ত

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৪২ Time View
129
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইউপি নির্বাচনে প্রতিক পেয়ে প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা। প্রার্থীদের কর্মীরাও নেমে গেছেন ভোট চাইতে ভোটের মাঠে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোট চাইতে দেখা গেছে। বুধবার (৮ ডিসেম্বর) বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দেখা গেছে প্রার্থীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন। পরমেশ্বদী ইউনিয়নের আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সোলায়মান মোল্যাকে কর্মী নিয়ে পরমেশ্বদী গ্রামে ভোটাদের বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের নেতারা নৌকার বিপক্ষে মাঠে কাজ করছে। উপজেলা আ’লীগের নেতারা যদি এগুলো নিয়ন্ত্রন না করে তাহলে নৌকা প্রতিকের প্রার্থীদের জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। রুপাপাত ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. হেমায়েত হোসেনকে দেখা যায় গ্রামে ঢুকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে। দাদুপর ইউনিয়নে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। এ ছাড়া মহিলা কর্মীদেরও ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাইতে দেখা গেছে। তবে আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের চাপে অনেকটা কোনঠাসা হয়ে পড়ছেন আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category