বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ফায়ার সার্ভাসের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের উপর থেকে মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এসআই হাফিজুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১। থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ নভেম্বর) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজুর রহমান ও এএসআই আজিজ ফায়ার সার্ভিসের সামনে থেকে ১৯০ গ্রাম গাঁজাসহ গুনবহা ইউনিয়নের নয়নিপাড়া গ্রামের ইব্রাহিম আমিন (২৮), ভবানীপুর গ্রামের মো. রহিম মোল্যা (২৭), তরিকুল ইসলামকে (২৭) আটক করা হয়। এ সময় মাদক বহনকারী একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। মামলার বাদি এসআই হাফিজুর রহমান বলেন, গোপন...
143
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ফায়ার সার্ভাসের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের উপর থেকে মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এসআই হাফিজুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১। থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ নভেম্বর) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজুর রহমান ও এএসআই আজিজ ফায়ার সার্ভিসের সামনে থেকে ১৯০ গ্রাম গাঁজাসহ গুনবহা ইউনিয়নের নয়নিপাড়া গ্রামের ইব্রাহিম আমিন (২৮), ভবানীপুর গ্রামের মো. রহিম মোল্যা (২৭), তরিকুল ইসলামকে (২৭) আটক করা হয়। এ সময় মাদক বহনকারী একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
মামলার বাদি এসআই হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের চতুল ফায়ার সার্ভসের সামনে থেকে ১৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আসামিদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।