1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ছাপাখানায় উপচে পড়া ভীর

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫০৯ Time View
123
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়ার পর থেকে ছাপাখানাগুলোর মালিক ও কর্মচারীরা ব্যস্ত হয়ে পড়েছে। তারা রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। এদিকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ও তাদের লোক পোস্টার নিতে ভিড় করছে ছাপাখানা গুলোতে। কে আগে পোস্টার নিয়ে এলাকায় টানাবে। আস্তে আস্তে সাদা কালো পোস্টারে প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লাই ছেয়ে যাচ্ছে। বোয়ালমারীতে তিটি ছাপাখানা রয়েছে। ডাকবাংলো মোড়ে ডিজিটাল সুলতান প্রেস, ডাকবাংলো সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন ডিজিটাল আদর্শ প্রিন্টার্স ও ছাগল হাটা সালামিয়া আর্ট প্রেস রয়েছে। কয়েকজন প্রার্থীর সাথে কথা বললে তারা জানান, সাদাকালো বড় ১ হাজার পোস্টার ছাপাতে নিচ্ছেন ২ হাজার টাকা, ১ হাজার হ্যান্ডবিল সাদাকালো ছাপাতে নিচ্ছেন ৫শ’ টাকা।
আদর্শ প্রিন্টার্সের মালিক মো. লিটন হোসেন বলেন, গত ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ পেয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা পোস্টার ছাপাতে দিয়েছেন। ৬/৭ দিন রাত দিন ২৪ ঘন্টা ছাপাখানা খোলা রেখে কাজ শেষ করতে হবে তা না হলে কাজ শেষ করা সম্ভব হবে না। একজন চেয়ারম্যান প্রার্থী ১০ থেকে ১৫ হাজার পোস্টার ছাপছেন প্রথমবার। হ্যান্ডবিলও ৪ থেকে ৫ হাজার ছাপছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category