1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নীলফামারী কিশোরগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতায় বিজিবি সদস্য হত্যা মামলার, ৩ জন পলাতক আসামী গ্রেফতার

পাভেজ উজ্জ্বল
  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৫৪৯ Time View
136

রংপুর প্রতিনিধি :

গত ২৮ নভেম্বর তারিখে নীলফামারী জেলার কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রাড়াগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নির্বাচনী সহিংসতায় এক জন বিজিবি সদস্য নিহত হয়। নিহত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১৪, উক্ত ঘটনাটি দেশব্যাপী আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র‌্যাব নীলফামারী উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিগণকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব ১৩ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভূক্ত ৩ জন পলাতক আসামী খেরকা মামুদের পুত্র মোঃ জলিল (৪৫),মৃত খালেক মাস্টারের পুত্র মোঃ বাবু মিয়া (৪৫), মৃত তছর উদ্দিনের পুত্র মোাঃ ওয়াজেদ মেম্বার (৪৫), গণকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১ ডিসেম্বর রাত দেড়টায় গ্রেফতার করে।
ধৃত আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নীলফামারী জেলায় কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে র‌্যাব মিডিয়া অধিনায়ক মাহমুদ বশির আহমেদ, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category