নীলফামারী প্রতিনিধি :
সমাজে শান্তি স্থাপন ও উন্নয়নের লক্ষ্যে গত ০৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নীলফামারী অফিসের কনফারেন্স কক্ষে ইম্পেক দলের লিডারদের জন্য ইম্পেক প্লাস, প্রশিক্ষণের আয়োজন করে। এতে সদরের ২০জন কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা নেতৃত্বের গুনাবলী, সমস্যা চিহ্নিতকরণ, সমাধান কৌশল, এলাকার শান্তি স্থাপন ও এলাকার উন্নয়ন জ্ঞান ইত্যাদি আহরণ করে। উক্ত তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন সিনিয়র ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর স্বপন মন্ডল, আর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মৈত্রী স্যানাল।