1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ইউপি নির্বাচন-চতুর্থ ধাপ বোয়ালমারী আওয়ামী লীগের ৯ বিদ্রোহীকে দল থেকে বহিস্কার 

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫৬০ Time View
132
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনির্ধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৯জনকে পদ পদবি থেকে অব্যহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। তাদেরকে চুড়ান্তভাবে দল থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করা হয়েছে। শুক্রবার  (১০ ডিসেম্বর)
 দুপুরে থানা রোডের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ। এ সময় বহিস্কারের সুপারিশ নামা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সহসভাপতি মুক্তিযোদ্ধা কেএম জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, প্রচার সম্পাদক রুহুল আমিন মৃধা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সরোজ কর, সদস্য মজনু মোল্যা, আলী মোল্য, পলাশ বৈরাগী প্রমুখ।
   দল থেকে বহিস্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ (শেখর ইউনিয়ন), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেমায়েত হোসেন (রূপাপাত ইউনিয়ন), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসির মো. সেলিম (ময়না ইউনিয়ন), উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান (ময়না ইউনিয়ন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম মোল্য (দাদপুর ইউনিয়ন), দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন, গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল ইসলাম ও পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো. মান্নান মাতুব্বর। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল বলেন গত ২৫ নভেম্বরের বর্ধিত সভায় বিদ্রোহী প্রার্থী না হতে সকলকে অনুরোধ করা হয় এবং প্রার্থী হলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে দেয়া হয়। ১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার জন্য বিদ্রোহী প্রার্থীদেরকে চিঠি দেয়া হয়। তারপরও তাঁরা প্রার্থীতা প্রত্যাহার না করায় বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন বলেন, বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে পদে আছেন তাদেরকে পদ থেকে অব্যহতি এবং চুড়ান্তভাবে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সহযোগি সংগঠন থেকে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের বিষয়েও সংশ্লিষ্ট সংগঠন ব্যবস্থা গ্রহণ করবে। সংগঠনের বাইরে যারা আছে দলীয় সমর্থক এবং দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তারা যাতে কখনও দলের কোন পদপদবিতে ভবিষ্যতে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা হবে। যে সকল নেতা-কর্মী দলীয় প্রার্থীর বাইরে অন্য প্রার্থীর পক্ষে কাজ করবে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য ২৬ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ২২জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেন। ৬ ডিসেম্বর অবশ্য একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category