1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

মধুখালীতে ৫০তম  জাতীয়  সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫১৭ Time View
135

মধুখালী প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে  উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে  উপজেলা প্রশাসন  ও সমবায় বিভাগের  আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর  শনিবার বেলা ১১টায়  উপজেলা পরিষদ চত্বর  থেকে বর্ণাঢ্য  সমবায়  র‌্যালী বের হয়ে  উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক  প্রদক্ষিণ করে  উপজেলা চত্বরে শেষ হয়।
র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরার সভাপতিত্বে ৫০তম জাতীয় সমবায় দিবসের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম । সমবায় সমিতির গুরুত্ব দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা,  উপজেলা সমবায় কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ হাহিবুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বেলেশ্বর  রুপালী  সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিঃ এর সভাপতি সুখেন মজুমদার, বাগাট মৈত্রী সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার ও সৃজনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ ওবায়দুর রহামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category