1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

মধুখালীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্যার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৭৫৯ Time View
143

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রবিবার(৭নভেম্বর) বিকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান মোল্যার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রায় শতাধিক মোটরসাইকেল বিকাল সাড়ে ৪টায় বাগাট বাজার এলাকা হতে শোডাউন সহকারে মিটাইন বাজারে গণসংযোগ করেন এবং এলাকাবাসির সাথে কুশুল বিনিময় করেন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্যা। এরপর মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বাগাট বাজারে এসে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ পূর্বে বাগাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশী মো. শাহজাহান মোল্যা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি বাংলাদেশ আওয়ামীলীগের বাগাট ইউনিয়ন থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী আমি জনগনের সাথে আছি এবং বাগাট ইউনিয়ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদককে নির্মূল করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমি যদি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাই তাহলে বাগাট ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদককে নিমুল করে একটি সুন্দর ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলব ইনশাল্লাহ। তিনি আরো বলেন ফরিদপুরের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আমার প্রিয় নেতা জনাব আব্দুর রহমান আমাকে মনোনয়ন পেতে সহযোগিতা করবেন এই আশা আমি রাখি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category