বোয়ালমারীতে ১০ মাস পর চেক ডিজনারি মামলা থেকে জামিন পেলো কাউন্সিলর মান্নান মোল্যা
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
সোমবার, ১ নভেম্বর, ২০২১
৪৮৮
Time View
বোয়ালমারীতে ১০ মাস পর চেক ডিজনারি মামলা থেকে জামিন পেলো কাউন্সিলর মান্নান মোল্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওযার্ডের বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মান্নান মোল্যা (৫৫) চেক ডিজনারি মামলায় জামিন পেয়েছেন। ১০ মাস পর সোমবার (১ নভেম্বর) তিনি জামিন পান। জানা যায়, তার বিরুদ্ধে চেক ডিজনারি মামলা হওয়ার পর তিনি আদালতে হাজির হলে জেল হাজতে পাঠান বিচারক। জেলে থেকেই তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তাকে দুই শতাধিক মোটরসাইকেল ও ৪০টি মাইক্রোবাস নিয়ে তার সমর্থকরা তাকে বরন করে ফরিদপুর থেকে নিজ বাড়ি কুশাডাঙ্গা গ্রামে নিয়ে আসে।
131
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওযার্ডের বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মান্নান মোল্যা (৫৫) চেক ডিজনারি মামলায় জামিন পেয়েছেন। ১০ মাস পর সোমবার (১ নভেম্বর) তিনি জামিন পান। জানা যায়, তার বিরুদ্ধে চেক ডিজনারি মামলা হওয়ার পর তিনি আদালতে হাজির হলে জেল হাজতে পাঠান বিচারক। জেলে থেকেই তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হন। তাকে দুই শতাধিক মোটরসাইকেল ও ৪০টি মাইক্রোবাস নিয়ে তার সমর্থকরা তাকে বরন করে ফরিদপুর থেকে নিজ বাড়ি কুশাডাঙ্গা গ্রামে নিয়ে আসে।