1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে দুই সন্তানের জননীর বিষ পানে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫৭২ Time View
139
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের নামনগর গ্রামের বাচ্চু ফকিরের স্ত্রী হেমালি বেগম (৪৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই গৃহবধূর ১ ছেলে ১ মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পরিবারের উপর অভিমান করে ওই গৃহবধূ বিষপান করে। তাকে দ্রুত
 বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বোয়ালমারী মহিলা কলেজ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়। পরে তার লাশ রামনগর গ্রামে নিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ইউডি মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category