1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বোয়ালমারীতে বিএনপিতে যোগদানকারী মোস্তফা জামান সিদ্দিকীও আ’লীগের মনোনয়ন জমা দিলেন

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৫৪৫ Time View
129
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে বিএনপিতে যোগদানকারী আ’লীগ নেতার ছেলে মোস্তফা জামান সিদ্দিকী এ বছর আ’লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন। তিনি ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে। ২০০৪ সালের ১৭ নভেম্বর আ’লীগ নেতা মো. আলাউদ্দিন ও ছেলে মোস্তফা জামান সিদ্দিকী লোকজন নিয়ে বিএনপিতে যোগদান করেন। ওই যোগদানের সংবাদটি ওই সময়ে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা আল হেলালে ছাপা হয়েছিল। তার ফরম জমা দেওয়ার খবরে উপজেলা আ’লীগের কিছু নেতা কর্মীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল বলেন, ওই সময় মোস্তফা জামান সিদ্দিকীর বাবা আলাউদ্দিন আহমেদ বিএনপিতে যোগদান করেছিল।
মোস্তফা জামান সিদ্দিকী বলেন, স্বাধীনতার পর থেকে আমার পরিবার আ’লীগ করে আসছেন। বিএনপির সময় আমরা অনেক মামলা খেয়েছি। আমার বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category