ইউপি নির্বাচন-৪র্থ ধাপ বোয়ালমারীতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি
তৈয়বুর রহমান কিশোর
Update Time :
শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
৫৪৩
Time View
ইউপি নির্বাচন-৪র্থ ধাপ বোয়ালমারীতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। উপজেলায় ১০ ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে ৬১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে বেশির ভাগ প্রার্থীই আ'লীগের মনোনয়ন চেয়েছিলেন। সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬৬ জন এবং সংরক্ষিত পদে মনোনয়ন জমা দিয়েছেন ১২৭ জন। এই উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা আ'লীগের মনোনয়ন থেকে বাদ পড়ায় সাধারন মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। এই নির্বাচনকে ঘিরে ভোটাররা অন্য রকমের হিসাব কষছ। হেভিওয়েট প্রার্থীরা দলীয় মনোনয়ন না পাওয়ায় প্রতিকের চেয়ে ব্যক্তিকেই বড় মনে করছেন সাধারন মানুষ। ১০ ইউনিয়নে যারা...
141
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। উপজেলায় ১০ ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে ৬১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে বেশির ভাগ প্রার্থীই আ’লীগের মনোনয়ন চেয়েছিলেন।
সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৬৬ জন এবং সংরক্ষিত পদে মনোনয়ন জমা দিয়েছেন ১২৭ জন। এই উপজেলায় হেভিওয়েট প্রার্থীরা আ’লীগের মনোনয়ন থেকে বাদ পড়ায় সাধারন মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। এই নির্বাচনকে ঘিরে ভোটাররা অন্য রকমের হিসাব কষছ। হেভিওয়েট প্রার্থীরা দলীয় মনোনয়ন না পাওয়ায় প্রতিকের চেয়ে ব্যক্তিকেই বড় মনে করছেন সাধারন মানুষ।
১০ ইউনিয়নে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, ঘোষপুর ইউনিয়নে ৪ জন। নৌকা প্রতিকের এসএম ফারুক হোসেন , ইমরান হোসেন, মো. সামসুর রহমান, মিজানুর রহমান। ময়না ইউনিয়নে ১০ জন। নৌকা প্রতিকে পলাশ বিশ্বাস, কামরুজ্জামান, সাইমুজ্জামান, আশরাফুজ্জামান, আশরাফুল আলম, মো. আবদুল হক মৃধা, মো. আবুল হোসেন মৃধা, মশিউল আলম মৃধা, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক নাসির মো. সেলিম, সহিদুল ইসলাম মানছুর।
চতুল ইউনিয়নে ৬ জন। নৌকা প্রতিকে খন্দকার আবুল বাশার, উজ্জ্বল, মো. ফিরোজ মোল্যা, উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম, মো. এম এম আলামুজ্জামান, মো. সোহরাব মোল্যা।
গুনবহা ইউনিয়নে ৫ জন। নৌকা প্রতিকে কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল বাশার বিপ্লব, আমিনুল ইসলাম, মো. খলিল হোসেন।
শেখর ইউনিয়নে ৪ জন। নৌকা প্রতিকে কামাল আহমেদ, হেভিওয়েট প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ।
বোয়ালমারী সদর ইউনয়নে ৭ জন। নৌকা প্রতিকে ওহাব মোল্যা তাঁরা, মো. আবদুল হক, এলেম শেখ, মো. মিজানুর রহমান, একেএম হামিদুল বারী, মো. কামরুজ্জামান, মো. আতিয়ার রহমান মোল্যা।