1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বোয়ালমারীতে পঁচা মাংস বিক্রির অপরাধে কসাইকে ৩০ হাজার টাকা জরিমানা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৩৫ Time View
139
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পঁচা মাংস বিক্রির অপরাধে শেখ সালাউদ্দিন (৪৮) নামের এক কসাইকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শেখ সালাউদ্দিন পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
 আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে নির্বাহীর ম্যাজিস্ট্রটের কার্যালয় এ আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, সালাউদ্দিন মঙ্গলবার সকালে পৌরসভার বিলাসী কমপ্লেক্সের সামনে পঁচা মাংস বিক্রি করছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক ঘটনাস্থলে পৌছে পঁচা মাংস জব্দ করেন। এ সময় কসাই সালাউদ্দিন দোকান থেকে পালিয়ে যায়। পরে জব্দকৃত মাংস মাটি চাপা দেয়া হয়। বিকেলে কসাই ম্যাজিস্ট্রেটের কার্যালয় হাজির হয়ে দোষ স্বীকার করলে আদালত বসিয়ে
তাকে এ জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, পঁচা মাংস বিক্রির অপরাধে মাংস বিক্রিতা শেখ সালাউদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায়  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category