বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিস্তম্ভে মাল্যদান
Reporter Name
Update Time :
রবিবার, ১৫ আগস্ট, ২০২১
৫৭৪
Time View
বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিস্তম্ভে মাল্যদান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর নেতৃত্বে রবিবার (১৫ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয়। মাল্যদান করার সময় উপস্থিত ছিলেন, উপজেরা যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক ও ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মো. দাউদুজ্জামান দাউদ, উপজেলা যুবলীগের সদস্য মো. ওবায়দুর রহমান মৃধা, মো. ওহিদুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ১৫ আগস্ট...
150
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর নেতৃত্বে রবিবার (১৫ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের স্মৃতিস্তম্ভে মাল্যদান করা হয়। মাল্যদান করার সময় উপস্থিত ছিলেন, উপজেরা যুবলীগের একাংশের যুগ্ম
আহবায়ক ও ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মো. দাউদুজ্জামান দাউদ, উপজেলা যুবলীগের সদস্য মো. ওবায়দুর রহমান মৃধা, মো. ওহিদুর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ১৫ আগস্ট সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে মাল্যদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক মো. বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা। ছাত্রলীগের উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মতুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকি, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, জেলা ছাত্রলীগের সদস্য (সাবেক) মোল্যা আশিক, শুব্রা কুন্ডু, সাবরিনা ইসলাম সিমু প্রমুখ।