1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নদীতে পড়া নিখোজ স্কুল ছাত্রীর লাশ ২২ ঘন্টা পর উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬৮৩ Time View
198
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে নদীতে পড়ে নিখোজ হয়ে যাওয়া স্কুল ছাত্রীর লাশ ২২ ঘন্টা পর উদ্ধার হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জালে উঠে আসে স্কুল ছাত্রীর লাশ। পৌরসভার ৮ নং কাউন্সিলর মো. রুহুল আমিন মৃধা ও বোয়ালমারী সরকারী ডিগ্রি কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা মো. ওবায়দুর রহমান মৃধা বলেন, বৃহস্প্রতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে চতুল গ্রামের পৌরসভা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা বাবু গাজীর মেয়ে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শ্রাবনী (৯) খালা বাড়ি গুনবহা চরপাড়া যাওয়ার পথে চিতাঘাটা চন্দনা বারাশিয়ার উপর বাশের সাকো পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে তল্লাসি করে স্কুল ছাত্রীর কোন সন্ধ্যান পাননি। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ৩ গজ দুরে মাছ ধরার বড় ফাসের জাল পেতে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সে জাল টান দিলে জালের সাথে স্কুল ছাত্রীর লাশ উঠে আসে। এ সময় স্কুল ছাত্রীর লাশ তার পরিবার বাড়িতে নিয়ে যায়। বাবু গাজীর দুই মেয়েরর মধ্যে শ্রাবণী ছোট। বাবু গাজী ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category