1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

চন্দনা-বারাশিয়া  নদীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৮৮ Time View
180
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চন্দনা-বারাশিয়া নদীতে পড়ে শ্রাবনী আক্তার সুলতানা নামে ৯ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ওই শিশু চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌরসভার চিতাঘাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের বাবলু গাজীর মেয়ে শ্রাবনী আক্তার সুলতানা তার বান্ধবীর সাথে চন্দনা-বারাশিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামে খালা বাড়িতে যাওয়ার সময় নদীর পানিতে পড়ে যায়। এলাকাবাসী খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকার ডুবুরি দলকে খবর দেয়।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনমাস্টার আব্দুস সত্তার বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে ঢাকায় ডুবুরি দলের সদস্যরা এসে তল্লাসি চালাচ্ছে। বিকেল ৪ টা ৫০ মিনিট পর্যন্ত তাকে পাওয়া যায়নি। তল্লাসি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category